শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২১-০১-২১
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা): গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল ২১ জানুয়ারি তারিখ গভীর রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত একাধিক মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা জেলার মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধান এর ছেলে মোঃ আলমাছ প্রধান (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময়ে তার নিকট থেকে জুয়া খেলার নগদ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাও জুয়া খেলার অ্যাপস সম্বলিত ০৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। এছাড়া তার এই অপকর্মের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক, মেজর তালুকদার নাজমুছ সাকিব স¦াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তে জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited